1. admin@weeklyprekkhapot.com : admin :
পশ্চিম তীরে ইসরায়েলের ড্রোন হামলায় ৫ জন নিহত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পশ্চিম তীরে ইসরায়েলের ড্রোন হামলায় ৫ জন নিহত

তুলকারেম (ফিলিস্তিন), ৩ আগস্ট, ২০২৪ (দৈরাস ডেস্ক):
  • আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৬৪ বার পঠিত
পশ্চিম তীরে ইসরায়েলের ড্রোন হামলায় ৫ জন নিহত

তুলকারেম (ফিলিস্তিন), ৩ আগস্ট, ২০২৪ (দৈরাস ডেস্ক):
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এবং ফিলিস্তিনি সূত্র এ কথা জানিয়েছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা তুলকারেম অঞ্চলে একটি সন্ত্রাসী গ্রুপকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর এএফপি’র।

তুলকারেমের থাবেত থাবেত হাসপাতালের পরিচালক এক বিবৃতিতে বলেছেন, তুলকারেমের জেইতা গ্রামের কাছে ফিলিস্তিনের একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলার ‘পাঁচজন শহীদ’ হয়েছে।

ওয়াফা জানায়, ইসরায়েলি একটি সামরিক ড্রোন থেকে চালানো দুটি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়। একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে গাড়িটিতে আগুন ধরে যায়।

ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘আমি হামলাস্থল থেকে ৫০ মিটারেরও কম দূরত্বে থাকি। আমরা সেখানে একটি বিস্ফোরণের শব্দ পেয়ে এসে একটি গাড়ি আগুন ধরা অবস্থায় দেখতে পাই।’

নাসের বলেন, ‘গাড়িটির পাশে আমরা রাস্তার উপর একটি লাশ পড়ে থাকতে এবং গাড়ির ভিতরে পুড়ে যাওয়া অবস্থায় তিনটি মৃতদেহ দেখেছি।
ওয়াফা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী দ্রুত এলাকাটি বন্ধ করে দেয়।

গাজা উপত্যকায় গত অক্টোবরে শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধের পাশাপাশি পশ্চিম তীরেও সহিংসতা অনেক বেড়ে গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park