1. admin@weeklyprekkhapot.com : admin :
ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে

ঢাকা, ২ আগস্ট ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৬৮ বার পঠিত
ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে

ঢাকা, ২ আগস্ট ২০২৪ (দৈরাস):
পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতরাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে ঢাকায় আসেন হাথুরু। তার সাথে ঢাকায় ফিরেছেন ট্রেনার নিক লি’ও।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা ছুটি পেয়ে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে যান হাথুরুসিংহে।

পাকিস্তান সিরিজকে সামনে রেখে গত এক মাস ধরে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু এসময় দলের সাথে ছিলেন না হাথুরুসিংহে। আগামীকাল থেকে আবারও শুরু হওয়া অনুশীলনে ক্রিকেটারদের নিয়ে পুরোদমে কাজ করবেন হাথুরু।

তবে এই অনুশীলনে পাওয়া যাবে না মুশফিকুর রহিম, মোমিনুল হক, মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত হোসেন দিপুদের। পাকিস্তান সফরে খেলার জন্য বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়েছেন তারা। মূলত চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবেই বাংলাদেশ ‘এ’ দলে রাখা হয়েছে মুশফিক-মোমিনুলদের।

এই অনুশীলন পর্বে আরও থাকবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার শরিফুল ইসলাম। বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলছেন সাকিব ও শরিফুল। জাতীয় দলের সাথে সাকিব কবে নাগাদ যোগ দিবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে আগামী ৯ বা ১০ আগস্ট দলের সাথে যোগ দিতে পারেন শরিফুল।
বিসিবি ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, সরাসরি পাকিস্তানে দলের সাথে যোগ দিতে পারেন সাকিব। কিন্তু দল দেশে থাকতেই সাকিবের যোগদান চায় বোর্ড।

এদিকে, আজ ঢাকার আসার কথা রয়েছে বাংলাদেশের স্পিন-বোলিং পরামর্শক পাকিস্তানের মুশতাক আহমেদের। বিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, শনিবার থেকে শুরু হওয়া দলের অনুশীলনে উপস্থিত থাকবেন তিনি। শনিবার ঢাকায় আসবেন সহকারী কোচ নিক পোথাস।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগস্টের দ্বিতীয় সপ্তাহে দেশ ছাড়বে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে প্রথম টেস্ট এবং করাচিতে ৩০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park