1. admin@weeklyprekkhapot.com : admin :
পলাশবাড়ী‌তে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তু‌তিমূলক সভা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পলাশবাড়ী‌তে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তু‌তিমূলক সভা

গাইবান্ধা, ১ আগস্ট, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার পঠিত
পলাশবাড়ী‌তে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তু‌তিমূলক সভা

গাইবান্ধা, ১ আগস্ট, ২০২৪ (দৈরাস):
গাইবান্ধা জেলার পলাশবাড়ী‌ উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বকা‌লের সর্ব‌শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫ তম জন্মবার্ষিকী, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯৪ তম জন্মবার্ষিকী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ পালন উপলক্ষে এক প্রস্তু‌তিমূলক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট, ২০২৪ ইং) সকালে উপ‌জেলা পরিষদ সম্মেলন কক্ষে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মাদ কামরুল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব‌্য রা‌খেন- উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ‌কেএম মোক‌ছেদ চৌধুরী বিদ‌্যুৎ, পৌর মেয়র গোলাম স‌রোয়ার প্রধান বিপ্লব, উপ‌জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটি সভাপতি আশরাফুল ইসলাম,সাংবাদিক মাসুদার রহমান মাসুদ সহ অ‌ন্যান্যরা।

এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্ত‌রের কর্মকর্তা, রাজ‌নৈ‌তিক ব‌্যক্তিবর্গ, গণমাধ‌্যমকর্মীসহ বি‌ভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

উল্লেখ্য, এ প্রস্তুতি সভায় ৫ আগস্ট বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন ও ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৪ তম জন্মদিন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৯ তম শাহাদতবার্ষিকী উদযাপনে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এর আগে পলাশবাড়ী উপজেলা সন্ত্রাস নাশকতা বিরোধী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park