1. admin@weeklyprekkhapot.com : admin :
ঢাকাসহ ৪ জেলায় ১৩ ঘন্টা কারফিউ শিথিল : স্বরাষ্ট্রমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঢাকাসহ ৪ জেলায় ১৩ ঘন্টা কারফিউ শিথিল : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৩০ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৫৩ বার পঠিত
ঢাকাসহ ৪ জেলায় ১৩ ঘন্টা কারফিউ শিথিল : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৩০ জুলাই, ২০২৪ (দৈরাস):
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় চলমান কারফিউ আগামীকাল সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১৩ ঘন্টা শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি মঙ্গলবার (৩০ জুলাই, ২০২৪ ইং) সন্ধ্যায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ঢাকাসহ ৪ জেলায় বুধবার থেকে শনিবার এই ৪ দিন কারফিউ রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত বলবৎ থাকবে। অন্যান্য জেলায়, স্থানীয় প্রশাসন কারফিউ সময়কাল সম্পর্কে সিদ্ধান্ত নেবে।’

মন্ত্রী তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাতজন মন্ত্রী/প্রতিমন্ত্রী, সচিব এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক এবং আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park