1. admin@weeklyprekkhapot.com : admin :
ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা শ্রীলংকার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা শ্রীলংকার

ডাম্বুলা, ২৮ জুলাই ২০২৪ (দৈরাস ডেস্ক):
  • আপডেট সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৬০ বার পঠিত
ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা শ্রীলংকার

ডাম্বুলা, ২৮ জুলাই ২০২৪ (দৈরাস ডেস্ক):
শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মত নারী এশিয়া কাপের শিরোপা জিতলো শ্রীলংকা। টুর্নামেন্টের নবম আসরের ফাইনালে আজ শ্রীলংকা ৮ উইকেটে হারিয়েছে ভারতকে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মত নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো শ্রীলংকা। দুই ফরম্যাট মিলিয়ে রেকর্ড সাতবার নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। একবার এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিলো বাংলাদেশ। ২০১৮ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের ফাইনালে ভারতকে হারিয়েছিলো বাংলাদেশ।

ডাম্বুলায় টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ভারত। ওপেনার স্মৃতি মান্দানার হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে ভারত। ১০টি চারে ৪৭ বলে ৬০ রান করেন স্মৃতি।

এছাড়া রিচা ঘোষ ৩০ ও জেমিমাহ রড্রিগুয়েজ ২৯ রান করেন। শ্রীলংকার কাবিশা দিলহারি ২ উইকেট নেন।

জয়ের জন্য ১৬৬ রানের টার্গেটে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলংকা। এরপর দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ৮৭ রানের জুটিতে লংকানদের লড়াইয়ে রাখেন ওপেনার ও অধিনায়ক চামিরা আতাপাত্তু এবং তিন নম্বরে নামা হার্সিতা সামারাবিক্রমা। ৯টি চার ও ২টি ছক্কায় ৪৩ বলে ৬১ রানে আউট হন আতাপাত্তু।

দলের জয় থেকে ৭২ রান দূরে থাকতে আতাপাত্তু আউট হওয়ার পর ভারতীয় বোলারদের উপর চড়াও হন সেট ব্যাটার সামারাবিক্রমা ও দিলহারি। ৪০ বলে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়ে ৮ বল বাকী রেখে শ্রীলংকার জয় নিশ্চিত করেন সামারাবিক্রমা ও দিলহারি।

৬টি চার ও ২টি ছক্কায় ৫১ বলে অপরাজিত ৬৯ রান করেন সামারাবিক্রমা। ১টি চার ও ২টি ছক্কায় ১৬ বলে অনবদ্য ৩০ রান করেন দিলহারি।

টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলো বাংলাদেশ নারী দল। ভারতের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ হেরেছিলো টাইগ্রেসরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park