1. admin@weeklyprekkhapot.com : admin :
ক্ষতিগ্রস্ত বিআরটিএ ভবন পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ক্ষতিগ্রস্ত বিআরটিএ ভবন পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা, ২৮ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৪৫ বার পঠিত
ক্ষতিগ্রস্ত বিআরটিএ ভবন পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা, ২৮ জুলাই, ২০২৪ (দৈরাস):
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রোববার (২৮ জুলাই, ২০২৪ ইং) সকালে রাজধানীর বনানী বিমানবন্দর সড়কে অবস্থিত বিআরটিএ ভবন পরিদর্শন করেন।

মন্ত্রী বিআরটিএ ভবনে প্রবেশের পর বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখে হতবাক হয়ে যান। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াত-শিবিরের দেশব্যাপী চালানো তান্ডবে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান (এমপি) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, বীর বিক্রমসহ বিশিষ্ট মুক্তিযোদ্ধাগণ ও বিআরটিএর উধ্বর্তন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, যারা দেশে তান্ডব চালিয়েছে, তারা কখনো ছাত্র হতে পারে না। তারা ছিল বিএনপি-জামায়াত রাজাকারের দল, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। তাদের কার্যকলাপে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

মোজাম্মেল হক আরো বলেন, কোটা আন্দোলনের নামে যে ঘটনা ঘটেছে, ১৯৭১ সালের সাথে তার হুবহু মিল রয়েছে। এই হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই দুষ্কৃতকারীরা বিআরটিএ ভবনে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। তারা ভবন থেকে সরকারি সম্পত্তি লুট করে। দুষ্কৃতকারীরা যানবাহন ও মোটরবাইক ভাঙচুর, বিভিন্ন শেড ও কক্ষ তছনছ করে ও আগুন ধরিয়ে দেয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park