1. admin@weeklyprekkhapot.com : admin :
গাজায় ইসরায়েলি তিনটি হামলায় ৪৮ জন নিহত: সিভিল ডিফেন্স - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গাজায় ইসরায়েলি তিনটি হামলায় ৪৮ জন নিহত: সিভিল ডিফেন্স

গাজা উপত্যকা (ফিলিস্তিনি), ১৭ জুলাই, ২০২৪ (দৈরাস ডেস্ক):
  • আপডেট সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৬০ বার পঠিত
গাজায় ইসরায়েলি তিনটি হামলায় ৪৮ জন নিহত: সিভিল ডিফেন্স

গাজা উপত্যকা (ফিলিস্তিনি), ১৭ জুলাই, ২০২৪ (দৈরাস ডেস্ক):
হামাস পরিচালিত গাজা উপত্যকায় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, এক ঘণ্টারও কম সময়ে একটি স্কুলসহ তিনটি স্থাপনায় ইসরায়েলি বিমান হামলায় ৪৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার ইসরায়েল এই হামলা চালিয়েছে।

ইসরায়েল বলেছে, তারা দু’টি হামলা চালিয়েছে। তবে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে হামলায় অনেক লোকের মৃত্যু এবং বেশ কিছু আহত হয়েছে।

একটি হালনাগাদ হিসাব অনুযায়ী সংস্থার পরিচালক মোহাম্মদ আল-মুগাইর এএফপি’কে জানিয়েছেন, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত আল-রাজি স্কুলে ২৫ জন মারা গেছে।

দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের কাছে আল-মাওয়াসিতে কমপক্ষে ১৮ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

কর্মকর্তা জানান, উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি গোলচত্বরের কাছে দাঁড়িয়ে থাকা লোকদের উপর হামলায় পাঁচজন নিহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাস যোদ্ধারা তাদের সৈন্যদের উপর আক্রমণ চালানোর জন্য নুসিরাত স্কুল ব্যবহার করেছিল এবং আল-মাওয়াসির আল-আত্তার জেলায় হামাসের ‘কোম্পানি কমান্ডার’ হামলার লক্ষ্য ছিল।

জাতিসংঘ পরিচালিত অনেকগুলো স্কুলের মধ্যে অন্তত সাতটি স্কুল চালু ছিল। মাত্র ১০দিনের মধ্যে এইগুলো ইসরায়েলি হামলার ধ্বংস হয়েছে।

৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার বেশিরভাগ স্কুল বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার হচ্ছিল।

আল-মাওয়াসি যেখানে শনিবার হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ এবং তার একজন ডেপুটিকে লক্ষ্য করে ভয়ংকর ইসরায়েলি বোমা হামলায় ৯০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

ইসরায়েল গাজায় সামরিক অভিযান থেকে নিরাপদ অঞ্চল ঘোষণা করার পর কয়েক হাজার মানুষ আল-মাওয়াসিতে একটি তাঁবুর নগরীতে আশ্রয় নিয়েছিল।

গাজার হাসপাতালের মহাপরিচালক মোহাম্মদ জাকুত এএফপি’কে বলেছেন, ইসরায়েলি বাহিনী ‘আল-মাওয়াসি’ এলাকায় গণহত্যা চালায়, যেটিকে তারা নিরাপদ বলে ঘোষণা করেছিল।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে কমপক্ষে ৩৮,৭১৩ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park