1. admin@weeklyprekkhapot.com : admin :
এমজেসিবি, বিএনইজি'র ঈদ পুনর্মিলন ও ফল উৎসব অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

এমজেসিবি, বিএনইজি’র ঈদ পুনর্মিলন ও ফল উৎসব অনুষ্ঠিত

ঢাকা, ১৩ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৯৯ বার পঠিত
এমজেসিবি ও বিএনইজি'র ঈদ পুনর্মিলনী এবং ফল উৎসব অনুষ্ঠিত
oplus_0

ঢাকা, ১৩ জুলাই, ২০২৪ (দৈরাস):
মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ (এমজেসিবি), বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি)’র ঈদ পুনর্মিলন ও ফল উৎসব শনিবার (১৩ জুলাই, ২০২৪ ইং) দুপুরে দৈনিক বাংলাদেশের আলোর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনদ্বয়ের সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিএনইজির সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পাঠ্য পুস্তক রচয়িতা বীর মুক্তিযোদ্ধা ড. আলাউদ্দিন বলেন, আমাদের দেশের ফল আরো উৎপন্ন করা সম্ভব যদি আমরা সকলেই গাছের পরিচর্যা করি জমিকে সঠিক কাজে লাগাই।

বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানম বলেন, ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের মাধ্যমে সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়।

বিশেষ আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন- দৈনিক বাংলাদেশের আলোর প্রকাশক ও সম্পাদক মফিজুর রহমান খান বাবু, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সেবিকা রানী, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য কিরন সেরনিয়াবাত, এমজেসিবি’র সহসভাপতি যথাক্রমে নাসির উদ্দীন বুলবুল, সাফায়েত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, বিএনইজি’র যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য আলী আশরাফ আখন্দ, মিজানুর রহমান, এমজেসিবির সহ সভাপতি সাইদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, দপ্তর সম্পাদক রিপন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য আবদুর রাজ্জাক, ফরহাদ হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক ইসলামুল হাফিজ নির্জন, সাংবাদিক ইব্রাহিম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র তপু মাহমুদ।

এসময় সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী মেহেরুন আশরাফ।

উপস্থাপনায় ছিলেন, এমজেসিবি’র সাধারণ সম্পাদক রারজানা সুলতানা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park