1. admin@weeklyprekkhapot.com : admin :
পলাশবাড়ী মহদীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়ন পত্র দাখিল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পলাশবাড়ী মহদীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়ন পত্র দাখিল

গাইবান্ধা, ৫ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৭১ বার পঠিত
পলাশবাড়ী মহদীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়ন পত্র দাখিল

গাইবান্ধা, ৫ জুলাই, ২০২৪ (দৈরাস):
গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়নপত্র দাখিল। বাংলাদেশ নির্বাচন কমিশনের তফশিল মোতাবেক আগামী ২৭ জুলাই, ২০২৪ ইং পলাশবাড়ী উপজেলা মহদীপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত নির্বাচনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বুধবার (৩ জুলাই, ২০২৪ ইং) থেকে বৃহস্পতিবার (৪ জুলাই, ২০২৪ ইং) পর্যন্ত মোট ৬ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়ন পত্র উপজেলা নির্বাচন অফিসার ও রিটাইনিং অফিসারের কার্যালয়ে জমা প্রদান করেন।

প্রার্থী ৬ জন যথাক্রমে শ্রমিক নেতা ও ৫ বারের নির্বাচিত ইউপি সদস্য শহিদুল ইসলাম (স্বতন্ত্র), ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি জান্নাতুল নবী রিপন (আওয়ামিলীগ), আলমগীর মন্ডল (জাপা), হাবিবুর রহমান চৌধুরী (স্বতন্ত্র), মনিরুজ্জামান (স্বতন্ত্র), সাহারুল ইসলাম (স্বতন্ত্র)।

উল্লেখ্য, আগামী শনিবার (২৭ জুলাই, ২০২৪ ইং) ইভিএম এর মাধ্যমে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো ৪ জুলাই, ২০২৪ ইং; মনোনয়ন পত্র বাছাই ৫ জুলাই, ২০২৪ ইং; আপিল দায়ের ৬ জুলাই, ২০২৪ ইং ও ৮ জুলাই, ২০২৪ ইং আপিল নিষ্পত্তি; ১০ জুলাই, ২০২৪ ইং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ।

প্রতিক বরাদ্দ হবে ১১ জুলাই, ২০২৪ ইং বৃহস্পতিবার। নির্বাচনে মহদীপুর ইউনিয়নে ১১টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৩শত ৫০ জন। এরমধ্যে নারী ভোটার ১৫ হাজার ১১ জন ও পুরুষ ভোটার ১৪ হাজার ৩শত ৩৯ জন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park