1. admin@weeklyprekkhapot.com : admin :
গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা, ৩ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯১ বার পঠিত
গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা, ৩ জুলাই, ২০২৪ (দৈরাস):
গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হামিদ(৫০) নামে এক ভবন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই, ২০২৪ ইং) সকাল ১০টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত আব্দুল হামিদ মথরপাড়া গ্রামের মৃত হজো প্রধানের ছেলে।

স্থানীয় এবং নিহতের পরিবার জানান, আমাদের একই গ্রামের দুদু মিয়ার ছেলে আব্দুল বক্করের পাকা ভবন নির্মাণ কাজ চলছে। উক্ত নির্মাণাধীন ভবনের ছাদে উঠে কাজ করার সময় ভবনের উপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারের সঙ্গে শ্রমিক আব্দুল হামিদের হাতে থাকা বেলচা স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে বেহুশ হয়ে পড়ে হামিদ।

পরে, স্থানীয় লোকজন টের পেয় তাকে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়। সেখানে কর্তব্যরত ডাক্তার বিভিন্ন পরিক্ষা নীরিক্ষা শেষে আব্দুল হামিদ’কে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের এবং স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করার জন্য নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park