1. admin@weeklyprekkhapot.com : admin :
গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১৫ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১৫

গাইবান্ধা, ৩ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৩৩ বার পঠিত
গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১৫

গাইবান্ধা, ৩ জুলাই, ২০২৪ (দৈরাস):
গাইবান্ধার সদর উপজেলার তুলসীঘাটে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাসের ধাক্কায় নাফিজ শাহারিয়ার আকাশ(২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুলাই, ২০২৪ ইং) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট হেলিপ্যাড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নাফিজ গাইবান্ধা পৌরসভা ব্রীজ রোডের শামসুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহনের একটি বাস ২৮ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো। দ্রতগতিতে আসা বাসটি তুলসীঘাটের হেলিপ্যাডের সামনে পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি উল্টে যায়।

এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নাফিজ শাহারিয়ার মারা যান এবং বাসের ভেতর থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্তা আশস্কাজনক।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা এসে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান।

বাসের যাত্রীরা অভিযোগ করে বলেন, শুরু থেকে বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। বারবার যাত্রীরা নিষেধ করলেও তাতে কর্ণপাত করেনি চালক। চালকের বেপরোয়া গতির কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত ও ১৫ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park