1. admin@weeklyprekkhapot.com : admin :
রাঙামাটিতে দুর্যোগ মোকাবেলায় ২৬৭ আশ্রয়কেন্দ্র প্রস্তুত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাঙামাটিতে দুর্যোগ মোকাবেলায় ২৬৭ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

রাঙামাটি, ১ জুলাই, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৮৮ বার পঠিত
রাঙামাটিতে দুর্যোগ মোকাবেলায় ২৬৭ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

রাঙামাটি, ১ জুলাই, ২০২৪ (দৈরাস):
অতি ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় সম্ভাব্য ভূমিধ্বস সহ যাবতীয় ক্ষতি মোকাবিলায় জরুরি সভা করেছে রাঙামাটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

রবিবার (৩০ জুন, ২০২৪ ইং) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। সভায় সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ৩০ শে জুন বিকেল ৪টা থেকে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসেরও আশংকার কথা জানিয়েছে তাঁরা। ভারী বর্ষণ শুরু হলে ভূমিধসের ঝুঁকি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া অথবা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ২৯টি এবং রাঙামাটি জেলায় মোট ২৬৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park