1. admin@weeklyprekkhapot.com : admin :
রাশিয়া একদিনে ৮৮ বার খেরসনে হামলা করেছে - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাশিয়া একদিনে ৮৮ বার খেরসনে হামলা করেছে

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ বার পঠিত
রাশিয়া একদিনে ৮৮ বার খেরসনে হামলা করেছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের গণমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের মতে, একদিনে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে ৮৮ বার হামলা চালিয়েছে রাশিয়া।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ গোলাবর্ষণ ও ড্রোন হামলায় নতুন করে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও অন্তত ৯ জন।

খেরসনের গভর্নর ওলেকসান্ডার প্রোকুদিন শনিবার জানিয়েছেন, শহরটির দক্ষিণ-পূর্বে স্ট্যানিস্লাভ শহরে ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এরপর তিনি আরও তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সকালে প্রোকুদিন টেলিগ্রামে লিখেছেন, একটি আবাসিক ভবনে রুশ আর্টিলারি শেল আঘাত হানায় ৮০ বছর বয়সি এক দম্পতি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ পরিষ্কারের পর মধ্য খেরসনে এক মৃত ব্যক্তির লাশ পাওয়া গেছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী কর্তৃক প্রকাশিত তথ্য বলছে, এ পর্যন্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়া ৩ লাখ ৫৩ হাজার ১৯০ সেনা এবং ৫ হাজার ৮৫৮টি ট্যাংক, ১০৮টি সাঁজোয়া যুদ্ধযান এবং ৮ হাজার ৩১৪টি আর্টিলারি সিস্টেম হারিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park