1. admin@weeklyprekkhapot.com : admin :
দেশের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ এক ও ঐক্যবদ্ধ : শিল্পমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দেশের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ এক ও ঐক্যবদ্ধ : শিল্পমন্ত্রী

নরসিংদী, ২৮ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৭৭ বার পঠিত
দেশের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ এক ও ঐক্যবদ্ধ : শিল্পমন্ত্রী

নরসিংদী, ২৮ জুন, ২০২৪ (দৈরাস):
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সামান্য কিছু মতপার্থক্য থাকতে পারে। তবে দেশের স্বার্থে আমরা এক ও ঐক্যবদ্ধ। সকলে মিলে সম্মিলিতভাবে স্বাধীনতা বিরোধী শক্তির যেকোন ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

মন্ত্রী শুক্রবার (২৮ জুন, ২০২৪ ইং) নরসিংদীর মনোহরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী (৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

মনোহরদী উপজেলা আওয়ামী সভাপতি মু. ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়ের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লায়ন এম এস ইকবাল আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুল হোসেন মিলন, সাধারণ সম্পাদক মো. তৌহিদুল আলম এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি মনোহরদী বাসস্ট্যাণ্ড থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park