1. admin@weeklyprekkhapot.com : admin :
ফের চালু হচ্ছে দ্রুত গতির ইন্টারনেট সেবা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ফের চালু হচ্ছে দ্রুত গতির ইন্টারনেট সেবা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১২৯ বার পঠিত
ফের চালু হল দ্রুত গতির ইন্টারনেট সেবা

নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর কুয়াকাটায় নির্মিত বাংলাদেশের সাবমেরিন ক্যাবলস পিএলসি ল্যান্ডিং স্টেশন থেকে দ্রুত গতির ইন্টারনেট সেবা চালু হয়েছে।

দুই মাস আট দিন পর শুক্রবার (২৮ জুন, ২০২৪ ইং) দুপুরে সমগ্র দেশে দ্রুত গতির এ ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়। সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার সমুদ্র তলদেশে গত ২০ এপ্রিল ক্যাবল কেটে যাওয়া এতদিন বন্ধ ছিল সীমিউই-৫ কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের দ্রুত গতির ইন্টারনেট সেবা।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিলসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহম্মদ এ বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, সীমিউই-৫ সেবা বন্ধ হওয়ার পর কক্সবাজার সিমিউই-৪ এর মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট সেবা দেয়া হয়েছিল। সীমিউই-৪ থেকে আগামী দু এক দিনের মধ্যে সীমিউই-৫ এর গ্রাহকদের কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত করা হবে।

২০১৭ সালের ৬ জানুয়ারি সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ টেরাবাইট গতির ইন্টারনেট দেয়ার লক্ষ্য নিয়ে দেশের সর্বোচ্চ গতির দেশের দ্বিতীয় কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন যাত্রা শুরু করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park