1. admin@weeklyprekkhapot.com : admin :
গাইবান্ধায় নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ মিললো নদীতে - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গাইবান্ধায় নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ মিললো নদীতে

গাইবান্ধা, ২৮ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৮২ বার পঠিত
গাইবান্ধায় নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ মিললো নদীতে

গাইবান্ধা, ২৮ জুন, ২০২৪ (দৈরাস):
গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন(৫০) ও সোনা মিয়া(৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ জুন, ২০২৪ ইং) সকাল সাড়ে ১১টার দিকে পুরাতন ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর নাম স্থানের ওই নদীর পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাদের মধ্যে ফারুক হেসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

স্বজনরা জানান, বুধবার (২৬ জুন, ২০২৪ ইং) রাতে ফুলছড়ির উপজেলার কালিরক্যাশ নামক চরে গিয়ে নিখোঁজ হয় ফারুক ও সোনা‌ মিয়া। অনেক খোঁজাখুঁজির একপর্যায় আজ শুক্রবার সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটস্থালে গিয়ে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।

ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর নামক স্থানে নদীতে ভাসমান অবস্থায় ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park