1. admin@weeklyprekkhapot.com : admin :
উন্নয়ন কাজে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে : শিল্পমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

উন্নয়ন কাজে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে : শিল্পমন্ত্রী

নরসিংদী, ২৭ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৭৪ বার পঠিত
উন্নয়ন কাজে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে : শিল্পমন্ত্রী

নরসিংদী, ২৭ জুন, ২০২৪ (দৈরাস):
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জনপ্রতিনিধিদের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। সকল উন্নয়ন কাজে সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে হবে। সুখে-দুঃখে জনগণের পাশে থাকতে হবে। কেননা, জনপ্রতিনিধিরাই জনগণের আশা-ভরসার স্থল। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সহিত তাঁদের দায়িত্ব পালন করে যেতে হবে। তবেই সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে।

মন্ত্রী বৃহস্পতিবার (২৭ জুন, ২০২৪ ইং) নরসিংদী জেলার বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত বেলাবো উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের নিয়ে আয়োজিত প্রথম মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী। সেজন্য নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যানদের নারীদের উন্নয়ন ও অধিকার সুরক্ষায় সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে। পুরুষ সদস্যদের ন্যায় নির্বাচিত নারী সদস্যদেরও জনগণের পাশে থেকে কাজ করতে হবে।

বেলাবো উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বেলাবো উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমেনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান পিপিএম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য মেরাজ মাহমুদ মেরাজ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বেলাবো উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বেলাবো উপজেলা পরিষদ শিশু পার্কে স্থাপিত শেখ রাসেল ম্যুরালের উদ্বোধন করেন এবং বেলাবো পাইলট মডার্ন সরকারি মডেল হাইস্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park