1. admin@weeklyprekkhapot.com : admin :
রাসেল’স ভাইপারের এন্টিভেনম বাংলাদেশের প্রত্যেক হাসপাতালে আছে : স্বাস্থ্যমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাসেল’স ভাইপারের এন্টিভেনম বাংলাদেশের প্রত্যেক হাসপাতালে আছে : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ২৭ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৭৯ বার পঠিত
রাসেল’স ভাইপারের এন্টিভেনম বাংলাদেশের প্রত্যেক হাসপাতালে আছে : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ২৭ জুন, ২০২৪ (দৈরাস):
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সাংবাদিক ভাই বোনেরা, আপনারা বাংলাদেশের মেডিসিনের আজকে যারা কর্ণধার তাদের মুখেই শুনলেন রাসেল’স ভাইপারে আক্রান্ত হলে কি করণীয় আর কি করণীয় না। আপনারা এই মেসেজগুলি আমাদের জনগণের কাছে পৌঁছে দেন। আপনারাই কিন্তু পারেন জনগণের কাছে রাসেল’স ভাইপারে আতংকিত না হবার বার্তাটা পৌছিয়ে দিতে।

বৃহস্পতিবার (২৭ জুন, ২০২৪ ইং) বেলা ১২ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কর্তৃক আয়োজিত ‘রাসেল’স ভাইপার : ভয় বনাম ফ্যাক্ট’ শীর্ষক অনুষ্ঠিত সেমিনারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সর্পদংশনে আক্রান্ত রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া অপরিহার্য উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, মাননীয় সংসদ সদস্যদের অনেক হ্যান্ডস আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে। রোগী হাসপাতালে আনার দায়িত্ব যদি আপনারা নেন এবং দ্রুত চিকিৎসকদের কাছে নিয়ে আসেন। তাহলে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা যাবে। চিকিৎসকদের কাছে চিকিৎসা হচ্ছে। রোগী তো যথাসময়ে আনতে হবে। সেটা তো আর চিকিৎসকরা পারবে না। কিন্তু এই যে যত দ্রুত নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমারা রোগীটা বাঁচাতে পারি। মানুষের কাছে যে ভ্যাকসিন নাই রোগী মারা গেছে দয়া করে এই ভুল তথ্য কেউ দিবেন না। ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। রাসেল’স ভাইপারের এন্টিভেনম বাংলাদেশের প্রত্যেক হাসপাতালে আছে।

রাসেল’স ভাইপার নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবাই নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, সারা দেশে ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী, বিশেষজ্ঞরা এমনভাবে কাজ করছেন আমি মনে করি দেশের মানুষের রাসেল’স ভাইপারের আতংক একদিন চলে যাবে। তাই আসুন, আমরা একসাথে সচেতন হই। সচেতনতার কোন বিকল্প নাই। সবাই একসাথে সচেতন হলে আমরা বর্তমানে যে ক্রাইসিস সেটা থেকে উত্তীর্ণ হতে পারব।

সেমিনারে বৈজ্ঞানিক সেশনে বক্তা হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়য়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আবু রেজা, রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু শাহীন মোঃ মাহবুবুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রফেসর ডাঃ অনিরুদ্ধ ঘোষ রাসেল’স ভাইপার সাপ এবং এন্টিভেনম নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি প্রফেসর ডা. মো. টিটু মিঞার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর। এছাড়া বিশেষজ্ঞ প্যানেলে দেশের স্বাস্থ্যসেবা খাতের বরেণ্য ব্যক্তিগণ বক্তৃব্য রাখেন। সেমিনারে অনলাইনে সারাদেশের স্বাস্থ্য সেবা খাতের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ সংযুক্ত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park