1. admin@weeklyprekkhapot.com : admin :
বিটাক কর্তৃক পরিচালিত সেপা প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও নিয়োগপত্র প্রদান অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিটাক কর্তৃক পরিচালিত সেপা প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও নিয়োগপত্র প্রদান অনুষ্ঠিত

ঢাকা, ২৭ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৬৩ বার পঠিত
বিটাক কর্তৃক পরিচালিত সেপা প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও নিয়োগপত্র প্রদান অনুষ্ঠিত

ঢাকা, ২৭ জুন, ২০২৪ (দৈরাস):
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর ‘হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদের গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন’ প্রকল্পের আওতায় ১২তম ব্যাচের ঢাকা কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও নিয়োগপত্র প্রদান কার্যক্রম আজ ঢাকায় বিটাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বিটাক এর মহাপরিচালক পরিমল সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দিকা।

বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বিটাকের পরিচালক জনাব মোঃ জিয়াউল হকএবং প্রকল্প পরিচালক মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী।

প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দিকা বলেন, উন্নত দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। কারিগরী প্রশিক্ষিত জনবল দারিদ্র্য বিমোচন ও জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।বিটাকের এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি এ সময় সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের প্রাণ আরএফএল গ্রুপ ,এসিআই গ্রুপ, মটাডোর গ্রুপ ও ডাচ-বাংলা প্যাক লিমিটেড চাকরি প্রদান করায় কোম্পানিগুলোকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, এ প্রশিক্ষণে ৩৮৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে যার মধ্যে ২৬৫ জনকে প্রাণ আরএফএল গ্রুপ এসিআই, মেটাডোর গ্রুপ ও ডাচ-বাংলা প্যাক লিমিটেডে চাকরির সুযোগ প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park