1. admin@weeklyprekkhapot.com : admin :
গুলশানে স্পার আড়ালে অনৈতিক কাজ, সিআইডির অভিযানে গ্রেপ্তার ২৪ আসামি কারাগারে - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গুলশানে স্পার আড়ালে অনৈতিক কাজ, সিআইডির অভিযানে গ্রেপ্তার ২৪ আসামি কারাগারে

ঢাকা, ২৬ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৬১ বার পঠিত
গুলশানে স্পার আড়ালে অনৈতিক কাজ, সিআইডির অভিযানে গ্রেপ্তার ২৪ আসামি কারাগারে

ঢাকা, ২৬ জুন, ২০২৪ (দৈরাস):
রাজধানীর গুলশানে স্পার আড়ালে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ২৪ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৬ জুন, ২০২৪ ইং) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে ২৪ আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে ১৪ জনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে ও ১০ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক এ এইচ এম ফজলে রাব্বি।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন।

আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— মো. রাকিব সবুজ, মোবারক আলী, মোহামাদ তাহমিদ আহমেদ, মো. শিপন ওরফে সাব্বির, নাদির উদ্দিন নাঈম, মো. শিফাত রাসেল, মো. ইব্রাহিম খলিল সাগর, ফরহাদ হোসেন হৃদয়, মোহামাদ জামাল, মো. মিরাজ, মোহাম্মাদ ফরহাদ হোসেন, মোহাম্মদ ফারুক মিয়া, শামীম রায়হান, সরকার নাহিদুল ইসলাম, রাফসান হাবিব, মো. আলমগীর হোসেন, মোহামম্মদ ইমাম হোসেন দর্জি, নাবিব আহসান, মিজানুর রহমান, মোহাম্মদে আমিনুল ইসলাম, ইয়াসিন আরাফাত, মো. আবু তাহের, আদনান সাঈদ ও হোসেন তাহসিন।

অভিযান চালিয়ে গুলশানের সিটি প্যালেস গেস্ট হাউস অ্যান্ড স্পা সেন্টার থেকে তাদের আটক করে সিআইডি।

সিআইডির সিআইডির উপপরিদর্শক ইমরান আহাম্মেদ বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, সিটি প্যালেস গেস্ট হাউস অ্যান্ড স্পা সেন্টারের মালিক মো. মিজানুর রহমান ও ম্যানেজার মো. রইচ উদ্দিনসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে স্পা ব্যবসার আড়ালে যৌন শোষণ ও যৌন নিপীড়নমূলক কার্যকলাপ পরিচালনা করে আসছেন।

তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সী মেয়েদের চাকরির প্রলোভনে ডেকে এনে উল্লিখিত স্থানে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য স্পা ব্যবসার আড়ালে পতিতালয় স্থাপন, পরিচালনা করে ভিকটিমদের পতিতাবৃত্তির উদ্দেশ্য আহ্বান করে ঘটনা ও ঘটনাস্থলের পারিপার্শ্বিকতায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮/১১/১২/১৩ ধারায় অপরাধ করেছে।

২৯ আসামির মধ্যে সিটি প্যালেস গেস্ট হাউস অ্যান্ড স্পা সেন্টারের মালিক মো. মিজানুর রহমান, ম্যানেজার মো. রইচ উদ্দিন, ফ্ল্যাটের কেয়ারটেকার মোহাম্মদ লোকমান হোসেন খান, ফ্ল্যাটের মালিক মো. আজাহার আলী ও মাহাবুবুর রহমান শোভন পলাতক রয়েছেন। মামলার এজাহারে ১৫-২০ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়।

উল্লেখ্য, গত সোমবার (৩ জুন, ২০২৪ ইং) ও বুধবার (১২ জুন, ২০২৪ ইং) দৈনিক রাষ্ট্রীয় সংবাদ পত্রিকায় পর পর দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে গুলশানে অবস্থিত একাধিক স্পা সেন্টারের অনৈতিক কার্যকলাপ সম্পর্কে প্রতিবেদন প্রকাশিত হয় এবং তা গুলশান জোন’র ডিসি মহোদয় এবং গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি)কে প্রতিবেদনের প্রিন্ট কপি ও অনলাইন লিঙ্ক পাঠানো হলেও গুলশান জোনের পুলিশ প্রশাসন নিরব ভূমিকায় ছিলেন।

তবে সিআইডির সিআইডির উপপরিদর্শক ইমরান আহাম্মেদ এর দূরদর্শিতার প্রশংসা করে কৃতজ্ঞতা জানিয়েছেন গুলশানে বসবাসকারি স্থানীয় সচেতন নাগরীকেরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park