1. admin@weeklyprekkhapot.com : admin :
পলাশবাড়ী পৌরসভার ৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পলাশবাড়ী পৌরসভার ৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা

গাইবান্ধা, ২৬ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৬৯ বার পঠিত
পলাশবাড়ী পৌরসভার ৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা

গাইবান্ধা, ২৬ জুন, ২০২৪ (দৈরাস):
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে ৬৭ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন, ২০২৪ ইং) দুপুরে পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব এ প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন।

২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষনার আগে পৌরসভার প্রকৌশলী মো. মর্তুজা এলাহী পৌরসভার প্রস্তাবিত বাজেট সমূহের বিস্তারিত উপস্থাপন করেন।

এ বাজেটে পলাশবাড়ী পৌরসভাকে খ শ্রেনীতে উন্নত করণ,পৌর ভবন নির্মাণ, বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ, পৌরসভার ৩০ কিলোমিটার রাস্তার পাকা করণ, ১০ কিলোমিটার রাস্তা সংস্কার, ১৫ কিলোমিটার ড্রেন নির্মাণ, রাস্তায় ৫ শত সোলার বাতি স্থাপন, পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণ, পৌর এলাকায় ডাষ্টবিন নির্মাণ, পৌরসভায় সামাজিক বনায়নের আওতায় বৃক্ষরোপন ও মডেল পৌরসভা প্রতিষ্ঠা করার পরিকল্পনা গৃহিত হয়।

বাজেট ঘোষনার এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র, পৌরসভার প্যানেল মেয়র-২ আসাদুজ্জামান শেখ ফরিদ,পৌর প্যানেল মেয়র-৩ মোছা. শাহীনুর বেগম, পৌর কাউন্সিল’র মাহমুদুল হাসান, মতিয়ার রহমান, লিটন মিয়া, রবিউল ইসলাম সুমন, আজাদুল ইসলাম মন্ডল, মোছা. জান্নাত আরা শিরিন, মোছা. সাজেদা বেগম,পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক দুদু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park