1. admin@weeklyprekkhapot.com : admin :
ভালুকায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভালুকায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান

ভালুকা, ২৫ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৮২ বার পঠিত
ভালুকায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান

ভালুকা, ২৫ জুন, ২০২৪ (দৈরাস):
ভালুকায় ২০২৩ সালের পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন, ২০২৪ ইং) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর আয়োজনে ১৯ জন শিক্ষার্থীদের মাঝে ওই শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ময়মনসিংহ ২ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক আব্দুল ওয়াদুদ ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান।

শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ঝিল্লুর রহমান আনম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ময়মনসিংহ ০৪ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. সুমন হোসেন, ভালুকার শাখা ব্যবস্থাপক মো. সুলতান উদ্দিন, সিডস্টোর শাখা ব্যবস্থাপক জয়নুল হক, বগার বাজার শাখা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, ভালুকা শাখার সহকারী ব্যবস্থাপক মো. মাহাবুবুর রহমান প্রমুখ।

শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে ৫ম শ্রেণীর ৩জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে, ৮ম শ্রেণীর ২ জন ২০ হাজার টাকা করে , এসএসসি পরিক্ষায় উত্তির্ণ ১১ জন শিক্ষার্থীকে ১৩ হাজার ২শত টাকা করে, এইচএসসি পরিক্ষায় উত্তির্ণ ৩ জন শিক্ষার্থীকে ৭ হাজার ২শত টাকা করে মোট ১৯ জন শিক্ষার্থীকে ২ লক্ষ ৪৮ হাজার টাকা এবং স্বাস্থ্যসেবার জন্য ৫ জনকে মোট ৫২ হাজার ২শত ৬০ টাকা বৃত্তি দেওয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park