ভালুকা, ২৩ জুন, ২০২৪ (দৈরাস):
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আনন্দ র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুন, ২০২৪ ইং) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এমএ ওয়াহেদ।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু ও মনিরা সুলতানা মনি, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আবু সাহাদাত সায়েমসহ আরও অনেকে।