মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল এবং থানা এলাকার জনগণের জানমালের নিরাপত্তাসহ অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধির জন্য বরুড়া থানায় ১টি নতুন ডাবল কেবিন পিক-আপ হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর, ২০২৩ ইং) তারিখে কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) গাড়িটি বরুড়া থানার ওসির নিকট হস্তান্তর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) জনাব মোহাম্মদ নাজমুল হাসান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা।