1. admin@weeklyprekkhapot.com : admin :
এডিস'র লার্ভা পাওয়ায় ৬ স্থাপনাকে ঢাদসিক’র জরিমানা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

এডিস’র লার্ভা পাওয়ায় ৬ স্থাপনাকে ঢাদসিক’র জরিমানা

ঢাকা, ২৩ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭২ বার পঠিত
এডিস'র লার্ভা পাওয়ায় ৬ স্থাপনাকে ঢাদসিক’র জরিমানা

ঢাকা, ২৩ জুন, ২০২৪ (দৈরাস):
ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মৌসুমের প্রথম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। করপোরেশন পরিচালিত ৬ ভ্রাম্যমাণ আদালত ২০৪টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে এবং এডিস মশার লার্ভা পাওয়ায় ৬টি বাসাবাড়ি ও স্থাপনাকে ৬ মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (২৩ জুন, ২০২৪ ইং) করপোরেশনের তিলপাপাড়া, নন্দীপাড়া, খিলগাঁও, পূর্ব রসুলপুর, কামরাঙ্গীরচর, জুরাইন, উত্তর ও দক্ষিণ মান্ডা, গ্রিন মডেল টাউন, ব্রাইট স্কুল এর আশপাশ ও সরাই মসজিদ গলি, দনিয়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ০১ নম্বর ওয়ার্ডের তিলপাপাড়া এলাকায় ৫১টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ০২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ৫৬ নম্বর ওয়ার্ডের পূর্ব রসুলপুর এলাকায় ৪২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়। এ সময় করপোরেশনের মশককর্মীরা মশার লার্ভা ধ্বংস করে। ভবিষ্যতে যাতে এডিস মশার প্রজননস্থল উপযোগী পরিবেশ সৃষ্টি না হয় সে বিষয়ে আদালত এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা ৫৩ নম্বর ওয়ার্ডের জুরাইন এলাকায় ১৭টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ছয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-নোমান ৭৪ নম্বর ওয়ার্ডের খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় ৪২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সাত অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ মান্ডা, গ্রিন মডেল টাউন এলাকায় ২০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় করপোরেশনের মশককর্মীরা মশার লার্ভা ধ্বংস করে। ভবিষ্যতে যাতে এডিস মশার প্রজননস্থল উপযোগী পরিবেশ সৃষ্টি না হয় সে বিষয়ে আদালত এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়।

দশ অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. ইয়াছিন ৬১ নম্বর ওয়ার্ডের ব্রাইট স্কুল এর আশপাশ ও সরাই মসজিদ গলি, দনিয়া এলাকায় ৩২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় ২টি স্থাপনায় মশার লার্ভা পায়। এ সময় করপোরেশনের মশককর্মীরা মশার লার্ভা ধ্বংস করে। ভবিষ্যতে যাতে এডিস মশার প্রজননস্থল উপযোগী পরিবেশ সৃষ্টি না হয় সে বিষয়ে আদালত এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়।

আজকের অভিযানে সর্বমোট ২০৪টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ৬টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৬টি মামলায় সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park