1. admin@weeklyprekkhapot.com : admin :
ভালুকায় তিন মিষ্টির দোকানে অভিযানে জরিমানা আদায় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভালুকায় তিন মিষ্টির দোকানে অভিযানে জরিমানা আদায়

ভালুকা, ২২ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৯৭ বার পঠিত
ভালুকায় তিন মিষ্টির দোকানে অভিযানে জরিমানা আদায়

ভালুকা, ২২ জুন, ২০২৪ (দৈরাস):
ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী, স্টিকার বিহীন খাবার পরিবেশনা ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অপরাধে তিনটি মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২২ জুন, ২০২৪ ইং) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার পৌর সদরে অবস্থিত ওই তিন দোকানে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান।

এসময় রসের মিষ্টিকে ২০ হাজার টাকা, টাঙ্গাইল পোড়াবাড়ি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা ও আলীবাবা সুইটসকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ভালুকা পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক ও ভালুকা মডেল থানার পুলিশ সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park