1. admin@weeklyprekkhapot.com : admin :
বনশ্রী খাল পাড় থেকে ৪১১ টন বর্জ্য অপসারণ করল দক্ষিণ সিটি করপোরেশন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বনশ্রী খাল পাড় থেকে ৪১১ টন বর্জ্য অপসারণ করল দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা, ২০ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৭৩ বার পঠিত
বনশ্রী খাল পাড় থেকে ৪১১ টন বর্জ্য অপসারণ করল দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা, ২০ জুন, ২০২৪ (দৈরাস):
জিআইএস ম্যাপ অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় অবস্থিত বনশ্রী খাল পাড়ের (মেরাদিয়া খাল) অংশ থেকে ৪১১.৫০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)।

গতকাল (১৯ জুন, ২০২৪ ইং) দুপুর ১২টা হতে শুরু হয়ে রাত ৩টা অবধি সময়ে এ বর্জ্য অপসারণ করা হয়। মোট ৬৪টি ট্রিপের মাধ্যমে এই বর্জ্য অপসারণ করা হয়েছে।

তবে বর্জ্য অপসারণ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভাষ্য মতে এই ৪১১.৫০ টন বর্জ্যের মধ্যে মাত্র ১ টনের মতো কোরবানির বর্জ্য। এছাড়া বাকী বর্জ্যের মধ্যে পঁচা ফলমূল, ফলমূলের টুকরি, নির্মাণ সামগ্রীর উচ্চিষ্টাংশ (রাবিশ) ইত্যাদি রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বনশ্রী এলাকার খাল পাড়ের সেই অংশ হতে বর্জ্য অপসারণ নিয়ে গণমাধ্যমে নানাবিধ খবর প্রচারিত হতে থাকে। বিষয়টি নজরে আসার পর করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে তা অপসারণের নির্দেশ দিয়ে বলেন, এলাকা কোন সিটি করপোরেশনের আওতাধীন তা নিয়ে দড়ি টানাটানি না করে ঢাকাবাসীকে স্বস্তি দিতে বনশ্রী এলাকার খাল পাড়ের সেই বর্জ্য অপসারণ করুন।

উল্লেখ্য, প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুসারে গত বুধবার (১৯ জুন, ২০২৪ ইং) দুপুর ১২টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১০টি ডাম্প ট্রাক, ১টি হুইল স্কেভেটট ও ১টি বেক-হো লোডার এবং প্রয়োজনীয় জনবল নিয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে। বৃহস্পতিবার দিনের মধ্যেই সেখানকার বর্জ্য অপসারণ সম্পন্ন হওয়ার কথা জানালেও তা গতরাত ৩টার মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park