ভালুকা, ২০ জুন, ২০২৪ (দৈরাস):
ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুলকে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
গত মঙ্গলবার (১৮ জুন, ২০২৪ ইং) রাতে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজ্বী আব্দুর রহমান ফকির, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি সাইফুল ইসলাম মিলিটারি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসিনা বানু প্রমূখ।