1. admin@weeklyprekkhapot.com : admin :
সিলেটের বন্যা কবলিত এলাকায় চিকিৎসকদের জন্য জরুরি নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিলেটের বন্যা কবলিত এলাকায় চিকিৎসকদের জন্য জরুরি নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা, ১৯ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৬৬ বার পঠিত
সিলেটের বন্যা কবলিত এলাকায় চিকিৎসকদের জন্য জরুরি নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা, ১৯ জুন, ২০২৪ (দৈরাস):
সচিবালয়ে অনলাইন প্লাটফর্ম জুমে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বুধবার (১৯ জুন, ২০২৪ ইং) সকালে সিলেট বিভাগের স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক জরুরি সভায় মিলিত হন। সভায় ডায়রিয়া ও পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী জরুরি নির্দেশনা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব এলাকায় ডায়রিয়া এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ মজুদ রাখতে হবে। এছাড়া হাসপাতালে বিষধর সাপের প্রতিষেধক পর্যাপ্ত এন্টিভেনম মজুদ রাখার জন্য নির্দেশ দেন। এছাড়া যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে মন্ত্রী সবার প্রতি আহবান জানান।

সভায় স্বাস্থ্য মন্ত্রী বন্যাকবলিত এলাকার সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে বন্যা পরবর্তী যথাযথ চিকিৎসাসেবা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।

বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবিরসহ সিলেট বিভাগের স্বাস্থ্যসেবা খাতের কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন।

দুপুরে স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন করেন। মন্ত্রী ডাক্তারদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং হাসপাতালের সামগ্রিক অবস্থার খোজ খবর নেন। স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাব, বায়োকেমিস্ট্রি ল্যাব, প্যাথলজি ল্যাব পরিদর্শন করেন। এরপর স্বাস্থ্যমন্ত্রী এভারকেয়ার হাসপাতাল পরিদর্শন করেন। এভারকেয়ার হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ড, এডমিশন ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি ভর্তি রোগীদের সাথে কথা বলেন এবং হাসপাতালটির প্রয়োজনীয় অনুমোদন এবং কাগজপত্র যাচাই করেন।

এভারকেয়ার হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী ঢাকার মিরপুরস্থ ইসলামি ব্যাংক হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টার পরিদর্শন করেন। সেখানে জরুরী বিভাগ, আইসিইউ, এইচডিইউ, সিসিইউ পরিদর্শন করেন এবং আগত রোগী, রোগীর স্বজন এবং ডাক্তারদের সাথে কথা বলেন। তিনি সেখানে হাসপাতালের কাগজপত্র দেখেন এবং অনুমোদিত বেডের বাহিরে রোগী ভর্তি না করার ও সবসময় পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার রাখার নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park