ঢাকা, ১৭ জুন, ২০২৪ (দৈরাস):
অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মৌসুমী চামড়া ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সোমবার (১৭ জুন, ২০২৪ ইং) দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মৌসুমী চামড়া ব্যবসায়ীকে ৫ মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম এ জরিমানা আরোপ করেন।