1. admin@weeklyprekkhapot.com : admin :
২৪ ঘন্টা লক্ষ্যমাত্রার অনেক আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণে সক্ষম হবো : মেয়র তাপস - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

২৪ ঘন্টা লক্ষ্যমাত্রার অনেক আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণে সক্ষম হবো : মেয়র তাপস

ঢাকা, ১৭ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ৫৩ বার পঠিত
২৪ ঘন্টা লক্ষ্যমাত্রার অনেক আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণে সক্ষম হবো : মেয়র তাপস

ঢাকা, ১৭ জুন, ২০২৪ (দৈরাস):
২৪ ঘন্টার মধ্যেই অপসারণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) তার অনেক আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৭ জুন, ২০২৪ ইং) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনে সৃষ্ট বর্জ্যের আনুষ্ঠানিক অপসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই আশাবাদ ব্যক্ত করেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমাদের এবারের প্রস্তুতি আগেরবারের চাইতে আরো ভালো। আমাদের সক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছে। নিজস্ব অর্থায়নে আমরা অনেক যান-যন্ত্রপাতি আমাদের বহরে সংযোজন করেছি। আমাদের পূর্বের যে অভিজ্ঞতা তার আলোকে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা ইতোমধ্যে অনেক দক্ষ ও প্রশিক্ষিত জনবলে রূপান্তরিত হয়েছে। আপনারা লক্ষ করেছেন, আমাদের কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারীরা দুপুর ২টার জন্য অপেক্ষা না করে তার আগেই কাজ শুরু করে দিয়েছে। আমরা এবার আত্মবিশ্বাসী যে, ২৪ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে যে লক্ষ্যমাত্রা দিয়েছি, তার অনেক আগেই আমরা ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারব।

ঢাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী গতবারের ন্যায় এবারও বর্জ্য অপসারণে সফল হওয়ার আশাবাদ জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ঢাকাবাসীর যে প্রত্যাশা এবং আমাদের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা, সেটি হলো ২৪ ঘন্টার মধ্যে যাতে বর্জ্য অপসারণ হয়, শহর পরিষ্কার হয়। গতবারও আমরা তা অত্যন্ত সুচারুভাবে এবং সফলতার সাথে সম্পন্ন করেছি। ঢাকাবাসী সেটা অবলোকন করেছে ও সকলের কাছে সমাদৃত হয়েছে। এবারও সকলের সহযোগিতায় আমরা সফল হবো ইনশাআল্লাহ।

এ সময় তিনি ঢাদসিক’র সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দের সাথে কোরবানির পশুর বর্জ্য ও হাটের বর্জ্য অপসারণ বিষয়ে কথা বলেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এছাড়াও তিনি বৃষ্টি হলে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় এবং সংশ্লিষ্ট সকলেই যেন এ ব্যাপারে সজাগ থাকে সেলক্ষ্যে নানাবিধ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্যানেল মেয়র ও ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park