1. admin@weeklyprekkhapot.com : admin :
ঢাকা উত্তরের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করলেন মেয়র আতিক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঢাকা উত্তরের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করলেন মেয়র আতিক

ঢাকা, ১৭ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ৭৩ বার পঠিত
ঢাকা উত্তরের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করলেন মেয়র আতিক

ঢাকা, ১৭ জুন, ২০২৪ (দৈরাস):
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার (১৭ জুন, ২০২৪ ইং) দুপুর ২টায় তিনি এই ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিরপুর সেকশন-২ ব্লক-এইচ রোড নম্বর ৬ এ বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ডিএনসিসি মেয়র বলেন, আমরা ৩ নম্বর ওয়ার্ডে ১টি ও ৭ নম্বর ওয়ার্ডে ৪টি নির্দিষ্ট স্থানে কোরবানির উদ্যোগ নিয়েছি। সবাই একসাথে একটি নির্দিষ্ট জায়গায় কোরবানি দিলে পরিচ্ছন্ন কার্যক্রমটা অনেক সহজ হয়। ৭ নম্বর ওয়ার্ডের ৪টি নির্দিষ্ট স্থানে ১২শ’ পশু কোরবানি দেয়া হয়েছে। একসাথে এতোগুলো পশু কোরবানি দেয়ায় পরিচ্ছন্নতার কাজটা দ্রুত করা সম্ভব হচ্ছে। যে ওয়ার্ডে নির্দিষ্ট স্থানে বেশি সংখ্যক পশু কোরবানি দিবে সেই ওয়ার্ডে বরাদ্দ বাড়িয়ে দিব।

আতিকুল ইসলাম আরো বলেন, রাত ৮টার মধ্যে নির্ধারিত ৬ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণে ডিএনসিসির ১০ হাজারের অধিক পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে। সকল কাউন্সিলর ও ডিএনসিসির সকল কর্মকর্তা মাঠে রয়েছে। আমি নিজে ওয়ার্ডে ওয়ার্ডে পরিদর্শন করবো। নগরবাসীর প্রতি অনুরোধ- আপনারা আমাদের পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতা করুন। হট লাইন নম্বর ১৬১০৬ এ ফোন করে বর্জ্যের বিষয়ে তথ্য জানাবেন। কন্ট্রোল রুম থেকে ব্যবস্থা নিবে।

ডিএনসিসি মেয়র আজ ঈদের দিনই সবাইকে কোরবানির আহ্বান জানিয়ে বলেন, আজকের মধ্যে কোরবানি দেওয়ার আহবান করছি। সম্ভব না হলে, অবশ্যই আগামীকাল সকালের মধ্যে কোরবানি সম্পন্ন করুন। তাহলে দ্রুত শহরকে পরিচ্ছন্ন করতে পারবো।’
মেয়র বলেন, ‘এখন অনেক গরম, আবার বৃষ্টিও হচ্ছে। এই সময়ে এডিসের লার্ভা জন্মায়। তাই সবাইকে সচেতন থাকতে হবে। অনেকে আজকে কালকেও বাড়িতে যাবেন। বাড়ি যাওয়ার আগে বাসা বাড়ির ছাদ, বারান্দা ও বাথরুম পরিষ্কার করে যাবেন। পানি জমে এডিসের লার্ভা জন্মাতে পারে- এমন পাত্র উল্টিয়ে রাখবেন।

উদ্বোধন শেষে ডিএনসিসি মেয়র বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শুরু করেন।

বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মোঃ মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তফাজ্জল হোসেন (টেনু) ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park