1. admin@weeklyprekkhapot.com : admin :
সাতক্ষীরা উন্নয়ন সংস্থা’র বিরুদ্ধে ভুক্তভোগীর জামানাতের টাকা ফিরে পেতে সংবাদ সম্মেলন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাতক্ষীরা উন্নয়ন সংস্থা’র বিরুদ্ধে ভুক্তভোগীর জামানাতের টাকা ফিরে পেতে সংবাদ সম্মেলন

ফয়সাল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৯৩ বার পঠিত
সাতক্ষীরা উন্নয়ন সংস্থা’র বিরুদ্ধে ভুক্তভোগীর জামানাতের টাকা ফিরে পেতে সংবাদ সম্মেলন

ফয়সাল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র বিরুদ্ধে মৎস্য ঋনের জামানাতের টাকা ফিরে পেতে পাটকেলঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুন, ২০২৪ ইং) বিকাল ৫টায় পাটকেলঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী সত্যজিৎ সাধু লিখিত অভিযোগ করে বলেন, তালা উপজেলার সাস এনজিও সংস্থা থেকে মৎস্য খামারের নামে ঋন হিসেবে ২লক্ষ টাকা গ্রহন করি। ঐ ঋনের সমুদয় টাকা আমি মাসিক হারে কিস্তি প্রদান করি এবং পরবর্তীতে আরও ৮ লক্ষ টাকা ঋন গ্রহন করি। যথা সময়ে ঋণের টাকার কিস্তিও পরিশোধ করি। পরিশোধ করার পর জামানতের এক লক্ষ টাকা উক্ত সংস্থায় জামানত হিসেবে রয়ে যায়। আমার জামানতের টাকা ফেরত চাইতে গেলে থানার খলিষখালী সাস-২ সংস্থার ম্যানেজার শরিফুল ইসলাম, পরিচালক শেখ ইমান আলী ও এরিয়া ম্যানেজার ফরিকুল ইসলাম ও এডি ফারুক হোসেন অজুহাত দেখাতে থাকে।

পরবর্তীতে শরিফুল ইসলাম বলেন, ফাইল পাস করিতে হইলে আমাকে টাকা দিতে হবে, না হলে ফাইল পাস হবে না। এমতাবস্থায় আমি নিরুপায় হয়ে আমার জামানতের পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য আমি সত্যজিৎ সাধু পাটকেলঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে এসেছি।

ভুক্তভোগী সত্যজিৎ সাধু সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করে বলেন, সাস’র কর্মচারি রাজু দাশের নিকট থেকে জানতে পারি পরিচালক ইমান আলী একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কোটি টাকা খরচ করার কারণে টাকা ফিরিয়ে দিতে পাড়ছে না। এমনকি আমার জামানতের টাকা বারবার চাওয়া সত্ত্বেও ফেরত দিচ্ছেন না।

উক্ত সংস্থার ফাঁদে পড়ে নতুন কোনো গ্রাহককে যেনো প্রতারিত না করতে পারে তার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট সুদৃষ্টি কামনা করেন এবং তদন্ত-পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park