1. admin@weeklyprekkhapot.com : admin :
রামপালে নিয়োগ প্রতারণার অভিযোগে বহুল আলোচিত সাইদুর রহমান শ্রীঘরে - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রামপালে নিয়োগ প্রতারণার অভিযোগে বহুল আলোচিত সাইদুর রহমান শ্রীঘরে

বাগেরহাট, ১৩ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৮৯ বার পঠিত
রামপালে প্রতারণার অভিযোগে বহুল আলোচিত সাইদুর রহমান শ্রীঘরে

বাগেরহাট, ১৩ জুন, ২০২৪ (দৈরাস):
রামপালে বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বরখাস্তকৃত প্রধান শিক্ষক সাইদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন বাগেরহাট বিজ্ঞ আদালত।

আলোচিত হাওলাদার সাইদুর রহমান সোনাতুনিয়া আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক ছিলেন।
বৃহস্পতিবার (১৩ জুন, ২০২৪ ইং) বাগেরহাটের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মতিয়ার রহমান উভয় পক্ষের শুনানী শেষে সাইদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক সাইদুর রহমান আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দ্বায়ীত্ব পালন কালিন সময়ে তিন জন কর্মচারী নিয়োগ দিয়ে ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক ১১ লক্ষ টাকা ঘুষ আদায় করেন।

এ ছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিদ্যালয়ের ফান্ডের আরো দুই লক্ষ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. অলিয়ার রহমান বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা করেন। বিজ্ঞ আদালতের বিচারক মামলাটি তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্যে বাগেরহাটের পিবিআইকে নির্দেশ দেন। পিবিআই দীর্ঘ তদন্ত শেষে আসামী সাইদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেন। আদালত শুনানী শেষে বরখাস্তকৃত প্রধান শিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, বাদীর আইনজীবি এ্যাডভোকেট মো. জালাল।

এরপূর্বে এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর তাকে বরখাস্ত করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park