নিজস্ব প্রতিবেদক:
এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণের লক্ষ্যে গঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মশক নিয়ন্ত্রণ কারিগরি কমিটির ২য় সভা মঙ্গলবার (১১ জুন, ২০২৪ ইং) বেলা ১১টায় কনফারেন্স রুম, নগরভবন, লেভেল-০৬, গুলশান-০২ এ অনুষ্ঠিত হয়।
ব্রিগেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মোঃ আতিকুল ইসলাম, মাননীয় মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, অধ্যাপক ডাঃ বেনজির আহমেদ, সাবেক পরিচালক, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, অধ্যাপক ড. গোলাম ছারোয়ার, অধ্যাপক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম), এছাড়াও বেবিচক, পিপিডব্লিউ,ডব্লিউএইও এবং মশক নিয়ন্ত্রণে গঠিত কারিগরি কমিটির অন্যান্য প্রতিনিধিগণ সভায় অংশগ্রহন করেন।
সভায় বুয়েট এর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিনিধি দল এআই এনাবেল স্মাটফোন বেইজড ভেক্টর সার্ভিল্যান্স এর উপর প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়াও আনবিক শক্তি কমিশিনের পরিচালক ডাঃ মাহফুজা খান বিভিন্ন ধরনের ট্র্যাপ নিয়ে আলোচনা করেন।
উক্ত সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক ব্যবহৃত বিভিন্ন কীটনাশক এর কার্যকারিতা এবং সঠিক প্রয়োগ নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মশক কর্মীদের দ্বারা নোভালিউরন লার্ভিসাইড এর বিতরন এবং ওভার দ্যা কাউন্টার ড্রাগ হিসেবে নোভালিউরন বিতরন বিষয়ে আলোচনা করা হয়।
জৈবিক কীটনাশক বিটিআই এর প্রয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।