1. admin@weeklyprekkhapot.com : admin :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বহরে যুক্ত হলো নতুন ১০ পে-লোডার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বহরে যুক্ত হলো নতুন ১০ পে-লোডার

ঢাকা, ১০ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮২ বার পঠিত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বহরে যুক্ত হলো নতুন ১০ পে-লোডার

ঢাকা, ১০ জুন, ২০২৪ (দৈরাস):
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হয়েছে নতুন আরো ১০টি পে-লোডার। যার ফলে করপোরেশনের ব্যবস্থাপনা কার্যক্রমে নিয়োজিত যান-যন্ত্রপাতির সক্ষমতা আরো বৃদ্ধি পেলো।

সোমবার (১০ জুন, ২০২৪ ইং) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গণে করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য নতুন ক্রয়কৃত এসব পে-লোডার হস্তান্তর করা হয়। র‌্যাংগস মোটরস লিমিটেড-এর সিইও আহমেদ শাহরিয়ার আনওয়ার ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে এসব পে-লোডার এর চাবি হস্তান্তর করেন।

ঈদ-উল-আযহাকে সামনে রেখে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করতে দক্ষিণ সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে ৮ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে পে-লোডার ১০টি ক্রয় করে।

চাবি হস্তান্তরের পর ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস ঘুরে ঘুরে পে-লোডারগুলো পর্যবেক্ষণ করেন। এ সময় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, নতুন পে-লোডার ক্রয়ের ফলে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন সঞ্চারিত হওয়ার পাশাপাশি বর্জ্য অপসারণ কার্যক্রমও ত্বরান্বিত হবে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার সময় কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণে নতুন ক্রয়কৃত এসব পে-লোডার জোরালো ভূমিকা রাখবে। এছাড়াও নতুন পে-লোডার ক্রয়ের মাধ্যমে আমাদের নিজস্ব সক্ষমতাও বৃদ্ধি পাবে।

চুক্তি অনুযায়ী নতুন ক্রয়কৃত পে-লোডারের জন্য ২ বছরের ওয়ারেন্টি প্রদান করা হবে। এছাড়াও এসব পে-লোডার পরিচালনায় নিয়োজিত চালকদের বিক্রয়কারী প্রতিষ্ঠান র‌্যাংগস মোটরস লিমিটেড কর্তৃক প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে, যা আজ হতেই শুরু হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নারায়ণ চন্দ্র সাহা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা মো. তাজনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park