1. admin@weeklyprekkhapot.com : admin :
কারচুপি-অনিয়মের ঘটনা ঘটলে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে : সিইসি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কারচুপি-অনিয়মের ঘটনা ঘটলে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে : সিইসি

ময়মনসিংহ সংবাদদাতা:
  • আপডেট সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত
কারচুপি-অনিয়মের ঘটনা ঘটলে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে : সিইসি

ময়মনসিংহ সংবাদদাতা:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। ভোট কেন্দ্রে কারচুপি বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে। কেন্দ্রের সর্বোচ্চ কর্মকর্তা হচ্ছেন প্রিজাইডিং অফিসার।

তিনি বলেন, “ভোটের দিন পোলিংয়ের মধ্যে কারচুপি হলে, জবরদস্তি সীল মারার মতো কোন ঘটনা ঘটলে নির্বাচন গ্রহনযোগ্য হবে না। তবে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম। যদি কোন কেন্দ্রে এরকম ঘটনার খবর শোনা যায়, প্রিজাইডিং বা রিটার্নিং অফিসার ভোট গ্রহন বন্ধ করে দিতে পারবে। ভোটগ্রহন বন্ধ করে দিতে হবে। এটা আইন, আর যদি নির্বাচন কমিশন শুনতে পারে, বা এ ধরণের কিছু প্রত্যক্ষ করে তবে কমিশনও ভোটগ্রহণ বন্ধ করে দিতে পারবে।”

আজ দুপুরে ময়মনসিংহ নগরীর ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জেলার সকল সংসদীয় আসনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি অবান্তর প্রচারণায় বিশ্বাস না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে নিরপেক্ষ আচরনের কোন ব্যত্যয় ঘটবে না।

তিনি বলেন, “নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্য হচ্ছে, তাদের বক্তব্য খোলামেলা শোনা। অধিকাংশ বলেছে পরিবেশ ভালোই আছে। তবে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও মোটা দাগে কোন আপত্তি আসেনি।”

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ বিভাগীয়-জেলা কর্মকর্তা ও নির্বাচনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভায় অংশ নেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park