1. admin@weeklyprekkhapot.com : admin :
প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংস্কৃতিকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন : শিল্পমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংস্কৃতিকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন : শিল্পমন্ত্রী

ঢাকা, ৮ জুন, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯৬ বার পঠিত
প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংস্কৃতিকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন : শিল্পমন্ত্রী

ঢাকা, ৮ জুন, ২০২৪ (দৈরাস):
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে সংস্কৃতিকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আর বাংলাদেশ রাষ্ট্রের বীজ বপন হয়েছিল মূলত সাংস্কৃতিক আন্দোলনের উপর ভিত্তি করে। ‘৫২ এর ভাষা আন্দোলন ছিল মূলত সাংস্কৃতিক আন্দোলন যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরবর্তীতে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়। বিভিন্ন পর্যায়ক্রমিক দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এটি পরিপূর্ণতা লাভ করে।

মন্ত্রী শনিবার (৮ জুন, ২০২৪ ইং) রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘প্রগতি নাট্যম’ আয়োজিত কৃতি কবি ও কথাকার এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান বাদল রচিত কাব্য, গল্প ও প্রবন্ধ-গ্রন্থের আলোকে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সবাই একেকজন স্বভাব কবি। আমাদের চারপাশের নৈসর্গিক পরিবেশ, নদী, প্রকৃতি, পাহাড়, সমুদ্র প্রভৃতি আমাদের ভাবনা ও মানস জগতকে প্রভাবিত করে, সৃজনশীলতাকে উদ্দীপ্ত করে; জন্ম হয় নতুন নতুন কবি ও শিল্পী-সাহিত্যিকের।

প্রধান অতিথি বলেন, কবি মনিরুজ্জামান বাদল ‍বঙ্গবন্ধু, ‍মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গ্রাম-বাংলা ও প্রকৃতি প্রেমের প্রসন্নতাকে ‍উপজীব্য করে সাহিত্যরূপ দান করেছেন। তিনি সরকারি চাকরির পাশাপাশি স্বকীয়তা বজায় রেখে সাহিত্যচর্চা করে যাচ্ছেন, সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। সেজন্য তিনি নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য। মন্ত্রী এসময় কবি মনিরুজ্জামান বাদলের সাহিত্যকর্ম ও সৃজনশীল প্রয়াসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রগতি নাট্যম, ঢাকার প্রধান এবং নাট্যকার ও গবেষক ড. জাহারাবী রিপন।

সেমিনার ও আলোচনা পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক রায়হান সিদ্দিক, নাট্যকার ও গবেষক ড. জাহারাবী রিপন, কথাসাহিত্যিক সালেহা সুলতানা এবং কবি ও সমালোচক আবু সাঈদ তুলু।

আলোচনা করেন দি ডেইলি অবজারভার এর সম্পাদকীয় বিভাগের প্রধান শাহরিয়ার ফিরোজ এবং অয়ন প্রকাশন এর প্রকাশক মিঠু কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষ্ণেন্দু সাহা।

অনুষ্ঠানে মনোজ্ঞ পুঁথিপাঠ, খণ্ডনাটক, দলীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park