1. admin@weeklyprekkhapot.com : admin :
নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু'র - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র

নয়াদিল্লি, ৮ জুন, ২০২৪ (দৈরাস ডেস্ক):
  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯৫ বার পঠিত
নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু'র

নয়াদিল্লি, ৮ জুন, ২০২৪ (দৈরাস ডেস্ক):
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোয় তিনি রোববার সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন (খবর পিটিআই’র)।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রধান জে পি নাড্ডা মোদিকে বিজেপি পার্লামেন্টারি দলের নেতা হিসাবে তাকে নির্বাচনের বিষয়ে একটি চিঠি হস্তান্তর এবং এনডিএ নেতারা মোদিকে তাদের সমর্থন জানিয়ে চিঠি জমা দেওয়ার পর মুর্মু শুক্রবার মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে নিয়োগ প্রদান করেন।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসন জিতেছে। তবে তাদের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) মিলে একত্রে ২৯৩টি আসন পেয়েছে,এতে জোটটির একটি ভালো সুবিধাজনক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

রাষ্ট্রপতি ভবনের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি ভারতের সংবিধানের ৭৫(১) অনুচ্ছেদের আওতায় তার উপর অর্পিত ক্ষমতা বলে নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।’

ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়, রাষ্ট্রপতি ভবনে রোববার সন্ধ্যা ৭টা ১৫মিনিটে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের দপ্তর ও গোপনীয়তার শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

মুর্মু মোদির কাছে নিয়োগের চিঠি হস্তান্তর করেছেন । তিনি শুক্রবার সন্ধ্যায় এখানে রাষ্ট্রপতি ভবনে তার সাথে সাক্ষাত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park