1. admin@weeklyprekkhapot.com : admin :
উত্তরাঞ্চলের তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়ছে ইসরায়েল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

উত্তরাঞ্চলের তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়ছে ইসরায়েল

ইসরায়েল, ৪ জুন, ২০২৪ (দৈরাস ডেস্ক):
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৭৭ বার পঠিত
উত্তরাঞ্চলের তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়ছে ইসরায়েল

ইসরায়েল, ৪ জুন, ২০২৪ (দৈরাস ডেস্ক):
ইসরায়েলি কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলে তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী লেবানন থেকে রকেট ও ড্রোন হামলা চালানোর পর পরই এই দাবানল শুরু হয়।
ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক ইউনিট কাজ করে যাচ্ছে। কিরিয়াত শমোনা থেকে বেশ কিছু বাড়ি থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, অগ্নিনির্বাপক দলের সদস্যদের সহযোগিতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘন ধোঁয়ার কারণে আইডিএফের ছয় রিজার্ভ সৈন্য সামান্য আহত হয়েছে।
সেনাবাহিনী থেকে আরো বলা হয়েছে, যেসব জায়গায় আগুন লেগেছে সেনাবাহিনী তা নিয়ন্ত্রণে নিতে পেরেছে। এই মুহূর্তে কোন মানুষের জীবন ঝুঁকিতে নেই।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, তারা সেনাবাহিনীর সাথে দাবানলের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
লেবাননের রকেট হামলার পর সোমবার এই আগুনের সূত্রপাত বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উল্লেখ করা হয়।
প্রতিশোধ হিসেবে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park