1. admin@weeklyprekkhapot.com : admin :
নাটোরে ভোক্তা-অধিকারের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নাটোরে ভোক্তা-অধিকারের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায়

নাটোর, ৩০ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯১ বার পঠিত
নাটোরে ভোক্তা-অধিকারের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায়

নাটোর, ৩০ মে, ২০২৪ (দৈরাস):
বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা- অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক এর অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক নাটোর এবং উপজেলা নির্বাহী অফিসার, লালপুর ও বাগাতিপাড়া এর সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক বৃহস্পতিবার (৩০ মে, ২০২৪ ইং) ‌নাটোর জেলার লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।
সকাল ৯টা থেকে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় লালপুর উপজেলার অমৃতপাড়া বাজার এলাকায় অবস্থিত লতিফের গুড় আড়ৎকে (স্বত্বাধিকারী: মো: লতিফ) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২৫ হাজার টাকা, লালপুর উপজেলার লালপুর বাজার এলাকায় অবস্থিত শ্রাবণী আইসক্রিমকে (স্বত্বাধিকারী: মো: কোরবান আলী) পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদনের অপরাধে ৫০ ধারায় ৮০ হাজার টাকা, লালউপজেলার গোপালপুর বাজার এলাকায় অবস্থিত জিহাদ দইঘরকে (স্বত্বাধিকারী: রওশন আলম) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২৫ হাজার টাকা, লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অবস্থিত চৌধুরী ফুডকে (স্বত্বাধিকারী: মোবাশির উদ্দিন চৌধুরী) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৫ হাজার টাকা, বাগাতিপাড়া উপজেলার নূরপুর চকপাড়া এলাকায় অবস্থি বিপ্লব (স্বত্বাধিকারী: বিপ্লব) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৪ হাজার টাকা, বাগাতিপাড়া উপজেলার কাজিরচক মালঞ্চি বাজার এলাকায় অবস্থিত তুবা বেকারিকে (স্বত্বাধিকারী: মো: আফসার আলী) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৪ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
নাটোর জেলার RAB-05 এর সিপিসি-০২ এর একটি চৌকশ টিমের সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তার এ কর্মকর্তা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park