মুন্সীগঞ্জ, ২৬ মে, ২০২৪ (দৈরাস):
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আওলাদ হোসেন মৃধার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে, ২০২৪ ইং) বিকাল ৫টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের গিরিগঞ্জ বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মো. সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো.আওলাদ হোসেন মৃধা।
অ্যাডভোকেট মো.রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- শেখ আফজাল হোসাইন, আশাদুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে আরেকটি উঠন বৈঠক হয় রসুনিয়া ইউনিয়নের চোরমদন স্কুল মাঠে৷ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তীর সঞ্চালনায় আল আমিন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- আওলাদ হোসেন মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চলচিত্র অভিনেতা মিসা সওদাগর, জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য হোসনে আরা, রসুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল চোকদার সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কমিরা।
আওলাদ হোসেন মৃধা তার বক্তব্যে বলেন, আপনারা যদি দল মত নিবিশেষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন তাহলে, আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সকল দলে নেতাদের সাথে নিয়ে আপনাদের জন্য উন্নয়নমুলক কাজ করে যাবো ইনশাআল্লাহ।