1. admin@weeklyprekkhapot.com : admin :
নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ওসিকে প্রত্যাহার করল ইসি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ওসিকে প্রত্যাহার করল ইসি

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০২ বার পঠিত
নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ওসিকে প্রত্যাহার করল ইসি

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, দায়িত্ব পালনে নির্লিপ্ততার অভিযোগে ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর, ২০২৩ ইং) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, আচরণবিধির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, যে কোনো ধরনের অভিযোগ এবং ভিডিও ক্লিপ যেখান থেকেই আসুক না কেন, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারের কাছে পাঠানো হবে।

তদন্ত প্রতিবেদনের আলোকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে রাজশাহী ও ঝিনাইদহে প্রার্থীদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এদিন বৈঠক করে নির্বাচন কমিশন।

এ প্রসঙ্গে জানতে চাইলে কমিশনের অতিরিক্ত সচিব বলেন, ‘দায়িত্ব পালনে নির্লিপ্ততার কারণে ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে। ওখানে যে ঘটনা ঘটেছে, তদন্ত প্রতিবেদনে তাদের নির্লিপ্ততার প্রমাণ পাওয়া গেছে।’

অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়াতেই পারছেন না, সরকারি দলের চাপমুক্ত করে তাদের অবাধ প্রচারণার সুযোগ দিতে কী করছেন সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, কমিশন নির্দেশ দিয়েছে— কারও প্রতি যেন পক্ষপাতমূলক আচরণ করা না হয়। অচিরেই দেখবেন তারা বাধাহীনভাবে প্রচারণা চালাতে পারবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park