1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানের মালখানগর মাদ্রাসা কমিটির সভাপতি নির্বাচিত সামসুল হক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানের মালখানগর মাদ্রাসা কমিটির সভাপতি নির্বাচিত সামসুল হক

মুন্সীগঞ্জ, ২০ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১১২ বার পঠিত
সিরাজদিখানের মালখানগর মাদ্রাসা কমিটির সভাপতি সামসুল হক

মুন্সীগঞ্জ, ২০ মে, ২০২৪ (দৈরাস):
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন লেখক হাজী সামসুল হক।
সোমবার (২০ মে, ২০২৪ ইং) সকাল ১১টায় মাদ্রাসা হল রুমে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ খোকন মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার সুপারিটেন্ডেন্ট মাওলানা এ বি এম মহিউদ্দিনের সঞ্চালনায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
দাতা সদস্য ১ জন, প্রতিষ্ঠাতা সদস্য ১ জন, অভিভাবক প্রতিনিধি ৪ জন, শিক্ষক প্রতিনিধি ২ জন, সংরক্ষিত মহিলা প্রতিনিধি ১ জন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ১ জন, মোট ১০ জন প্রতিনিধির সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মত হাজী সামসুল হককে আগামী দুই বছর মেয়াদে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন- মাদ্রাসা প্রতিষ্ঠাতা কমিটির সদস্য হাজী আনোয়ার হোসেন রাজা, দাতা সদস্য হাজী ফিরোজ আহমেদ, অভিভাবক প্রতিনিধি আলী আহাম্মদ চৌধুরী, মোহাম্মদ নাসির শেখ, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ নুরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী, মোঃ মোস্তফা কামাল, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি তাহমিনা বেগম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি আফরোজা আক্তার প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park