1. admin@weeklyprekkhapot.com : admin :
সিংড়ার ধুলিয়াডাঙ্গা বাজারে ভোক্তা-অধিকার’র অভিযানে জরিমানা আদায় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিংড়ার ধুলিয়াডাঙ্গা বাজারে ভোক্তা-অধিকার’র অভিযানে জরিমানা আদায়

নাটোর, ১৮ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১০৯ বার পঠিত
সিংড়ার ধুলিয়াডাঙ্গা বাজারে ভোক্তা-অধিকার’র অভিযানে জারিমানা আদায়

নাটোর, ১৮ মে, ২০২৪ (দৈরাস):
বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক’র অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক, নাটোর এবং উপজেলা নির্বাহী অফিসার, সিংড়া’র সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক শনিবার (১৮ মে, ২০২৪ ইং) নাটোর জেলার সিংড়া উপজেলা ধুলিয়াডাঙ্গা বাজারে একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।
সকাল ১০:৩০ মিনিট থেকে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় সিংড়া উপজেলার ধুলিয়াডাঙ্গা বাজার এলাকায় অবস্থিত মল্লিকা ফার্মেসীকে (স্বত্বাধিকারীঃ মো: রাকিবুল ইসলাম) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা, একই বাজার এলাকায় অবস্থিত সামাদ ফার্মেসীকে (স্বত্বাধিকারী: সাব্বির আহমেদ) ৩৭ ধারায় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা এবং একই বাজার এলাকায় অবস্থিত তারেক স্টোরকে (স্বত্বাধিকারী: তারেক) আমদানিকারকের স্টিকারবিহীন কসমেটিক্স সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় ১ হাজার টাকাসহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
নাটোর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকশ ব্যাটালিয়ান টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park