1. admin@weeklyprekkhapot.com : admin :
প্রযুক্তির সম্প্রসারণে বিসিএসআইআর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়’র গবেষণা চুক্তি স্বাক্ষরিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

প্রযুক্তির সম্প্রসারণে বিসিএসআইআর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়’র গবেষণা চুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ১৬ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৫৯ বার পঠিত
প্রযুক্তির সম্প্রসারণে বিসিএসআইআর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়’র গবেষণা চুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ১৬ মে, ২০২৪ (দৈরাস):
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের মাঝে প্রযুক্তির সম্প্রসারণ ও পারস্পরিক গবেষণা সহযোগিতার জন্য বৃহস্পতিবার (১৬ মে, ২০২৪ ইং) দুপুর ১২টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সভাকক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আফতাব আলী শেখ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর ভেটেরিনারি সায়ন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মো: আব্দুল আওয়াল এবং বিসিএসআইআর-এর সদস্য (প্রশাসন) মো: দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির ভাষণে চেয়ারম্যান বলেন, বিজ্ঞান গবেষণাকে এগিয়ে নিতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিকে ভালবাসতে হবে। কৃষি বিজ্ঞানীরা আজ কৃষি বিজ্ঞানকে ভালবেসে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য নেতৃত্ব দিচ্ছে তেমনিভাবে আমাদেরকে ও বিজ্ঞানকে ভালোবেসে বিজ্ঞান গবেষণায় নেতৃত্ব দিতে হবে।
বিশেষ অতিথির ভাষণে পরিষদের সদস্য (প্রশাসন) মো: দেলোয়ার হোসেন বলেন, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে বিসিএসআইআর তার মাল্টি গবেষণার মাধ্যমে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সবাইকে সেই ধারা অব্যাহত রাখার জন্য আন্তরিকতার সাথে কাজে করে যেতে হবে।
গবেষণা সমন্বয়কারী ড. অহেদুল আকবরের সঞ্চালনায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পরিষদের সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), সদস্য (অর্থ), সদস্য (উন্নয়ন) ও পরিষদ সচিব ড. মো: সেলিম রেজা, বিভিন্ন গবেষণাগারের পরিচালকগণ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park