1. admin@weeklyprekkhapot.com : admin :
নাটোরের সাইল কোনা বাজারে ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা আদায় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নাটোরের সাইল কোনা বাজারে ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা আদায়

নাটোর, ১৫ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১১৭ বার পঠিত
নাটোরের সাইল কোনা বাজারে ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা আদায়

নাটোর, ১৫ মে, ২০২৪ (দৈরাস):
বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক এর অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক, নাটোর এবং উপজেলা নির্বাহী অফিসার, বাগাতিপাড়া এর সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক বুধবার (১৫ মে, ২০২৪ ইং) ‌নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার সাইল কোনা বাজারে একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।
নাটোর জেলার রিজার্ভ অফিসের একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় সকাল ১১:৩০ টা থেকে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় বাগাতিপাড়া উপজেলার সাইল কোনা বাজার এলাকায় অবস্থিত ‘মা ভ্যারাইটিজ স্টোর’ (স্বত্বাধিকারীঃ হাফিজুর রহমান) কে ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা, একই বাজার এলাকায় অবস্থিত ‘মা মনি ভ্যারাইটিজ স্টোর’ (স্বত্বাধিকারী: কামরুজ্জামান) কে ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা একই বাজার এলাকায় অবস্থিত ‘সরকার স্টোর’ (স্বত্বাধিকারী:দুলাল সরকার) কে মেয়াদবিহীন আইসক্রিম বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় ১ হাজার টাকা এবং একই বাজার এলাকায় অবস্থিত ‘কেয়া ফার্মেসী’ (স্বত্বাধিকারী: আবুল কালাম আজাদ) কে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন এবং তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park