ঢাকা, ১৪ মে, ২০২৪ (দৈরাস):
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন’র সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) এ কোন অ্যাকাউন্ট নেই।
কিছু কুচক্রী, স্বার্থান্বেষী মহল ফেইসবুকে তাঁর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে জনগণের সাথে প্রতারণার চেষ্টায় লিপ্ত। বিষয়টি বিব্রতকর, মানহানিদায়ক ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ফেইসবুকে মাননীয় মন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। ফলশ্রুতিতে সাধারণ জনগন প্রতারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নামে ভুয়া ফেইসবুক একাউন্ট থেকে এসব প্রতারণাপূর্ণ বিজ্ঞাপনে প্রভাবিত না হয়ে সতর্ক থাকার জন্য জনসাধারণকে আহবান জানানো হচ্ছে।
এ ধরনের প্রতারণা ও জালিয়াতি বন্ধে মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়।