1. admin@weeklyprekkhapot.com : admin :
বাংলাদেশ বিমান বাহিনী’র বিশেষ শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’র উদ্বোধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাংলাদেশ বিমান বাহিনী’র বিশেষ শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’র উদ্বোধন

ঢাকা, ১৩ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৮৬ বার পঠিত
বাংলাদেশ বিমান বাহিনী’র বিশেষ শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’র উদ্বোধন

ঢাকা, ১৩ মে, ২০২৪ (দৈরাস):
বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ শিশুদের স্কুল ব্লু স্কাই এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (১৩ মে, ২০২৪ ইং) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত স্কুলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল এর শুভ উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভানেত্রী তাহমিদা হান্নান, সহকারী বিমান বাহিনী প্রধানগণ, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী (অবসরপ্রাপ্ত) ।
অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে ‘ব্লু স্কাই’ স্কুল। বহুমাত্রিক কার্যক্রম ও বাস্তবমূখী শিক্ষা প্রদানের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে লুকায়িত সম্ভাবনার অন্বেষণ এবং তাদের সক্ষমতা লালন ও বিকাশ করে সমাজের মূলধারায় এনে তাদেরকে স্বাধীন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা এ স্কুলের মূল লক্ষ্য। শিক্ষার সুন্দর এবং মনোরম পরিবেশ নিশ্চিত করতে ব্লু স্কাই এর শিক্ষার্থীদের জন্য রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও সব ধরনের সেবার ব্যবস্থা।
এই স্কুলটি প্রতিষ্ঠায় সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। ‘সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য’- এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ১৯৭৭ সালে প্রতিষ্ঠালগ্ন হতেই বাফওয়া বিমান বাহিনীর সদস্য এবং তাদের পরিবারবর্গের শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক, চিকিৎসাসহ অন্যান্য সেবা ও কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। বাফওয়ার সামাজিক ও সেবামূলক কর্মকান্ড এখন বিমান বাহিনীর গন্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে বিস্তৃতি লাভ করেছে। ইতিমধ্যেই শিক্ষার প্রসারে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির বিভিন্ন কর্মকান্ড সর্বমহলে প্রশংসা অর্জন করেছে। ‘ব্লু স্কাই’ স্কুল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন বাফওয়া সভানেত্রী তাহমিদা হান্নান। ‘ব্লু স্কাই’ স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও আর্থিক পৃষ্ঠপোষকতা নিয়ে এগিয়ে আসেন দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক লিমিটেড-এর চীফ কাস্টোডিয়ান বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী (অবঃ)। তাঁর এই মহানুভবতার কারনেই সম্ভব হয়েছে ব্লু স্কাই এর মতো স্কুল প্রতিষ্ঠা করা।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও থেরাপি চালু করে ব্লু স্কাই মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা যাচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park