1. admin@weeklyprekkhapot.com : admin :
শারমেয়’র মা হলেন অভিনেত্রী ঋতুপর্ণা! - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শারমেয়’র মা হলেন অভিনেত্রী ঋতুপর্ণা!

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পঠিত
শারমেয়’র মা হলেন অভিনেত্রী ঋতুপর্ণা!

বিনোদন ডেস্ক:
মা হলেন ওপার বাংলার টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেন ওরফে ঋতু। শুক্রবার সন্ধ্যাবেলায় ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই খুশির খবর শেয়ার করেছেন তিনি। লিখেছেন—আমি মা হয়েছি। সন্তানের নাম রেখেছি নবদ্বীপ।

তবে তার সন্তান চারপেয়ে, শারমেয়। আর সেই পোষ্য প্রাণীকেই নিজের সন্তান বলে পরিচয় করে দিয়েছেন টালি তারকা।
ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীর থেকে অন্যতম বিতর্কিত বলা হয়ে থাকে তাকে। গান্ডু থেকে কসমিক সেক্সের মতো সিনেমায় দাপিয়ে কাজ করেছেন তিনি। বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছেন, পর্দায় গল্পের প্রয়োজনে পোশাক খুলতেও দ্বিধা নেই তার।

টালিউড ইন্ডাস্ট্রির চর্চিত এই অভিনেত্রী কাজ নিয়ে না হলেও বিভিন্ন সময় মন্তব্য ও অ্যাক্টিভিটির কারণে শিরোনামে জায়গা করে নেন। এবারও এমনটি হলো। মা হয়েছেন দাবি করে শিরোনামে উঠে এলেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণার মা হওয়ার খবরে অনেকেই আবার নেতিবাচক মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে। কেননা এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের জন্য পাত্র খুঁজছেন বলে জানিয়েছিলেন একটি সংবাদমাধ্যমকে। কিন্তু ফেব্রুয়ারি থেকে এ সময় পর্যন্ত বিয়ের খবর না দিয়ে সরাসরি মা হওয়ার কথা বলায় দ্বিধায় পড়ে যান ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park